কালিয়াকৈরে উন্নয়ন মেলা ও শোভাযাত্রা

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষ্যে কালিয়াকৈরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ গতকাল উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৩০টি স্টলে উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাছরিন, শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা প্রকৌশলী দীপক পাল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মাসুদ রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আহম্মেদ রেজা আল মামুন প্রমুখ।