মুুন্সীগঞ্জে ৫ হাজার ২০০ কেজি জাটকা উদ্ধার, গ্রেফতার ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে দুই অভিযানে ৫ হাজার ২০০ কেজি জাটকা উদ্ধার ও দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জাটকা পরিবহনে ব্যবহূত একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা আটক করেছে মুক্তারপুর স্টেশনের নৌপুলিশ। গ্রেফতারকৃতরা হলো শাহিন শিকদার ও মিরাজ। উদ্ধারকরা মাছ সদরের মিরকাদিম নৌপুলিশ লাইনের মাঠে সদর উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. টিপু সুলতানের উপস্থিতিতে এতিমখানার লিল্লাহ বোর্ডিং, বেদে পল্লি ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। মোবাইর কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও মুন্সীগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাউল সাবেরিন গ্রেফতারকৃত দুই জনকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া আটককৃত ট্রাক ও সিএনজি অটোরিকশা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌ-পুলিশের কাছে আটক থাকবে।]