রাজধানীতে পৃথক ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন, এসি মেরামতকারী আল আমিন (৩৩) ও নির্মাণ শ্রমিক বিল্লাল হোসেন (৩০)। দুই জনের মধ্যে গতকাল শনিবার সকাল ১০টার দিকে চকবাজারে এসি মেরামতকারী আল আমিন পঞ্চম তলা থেকে পা ফসকে পড়ে এবং গতকাল সকালে মোহাম্মদপুর বাস স্টেশনের পাশে একটি নির্মাণাধীন ২য় তলা ভবন থেকে পড়ে বিল্লাল মারা যান।
চকবাজারে নিহত আল আমিনের বাবা উসমান গনি জানান, গতকাল সকালে নাজিমউদ্দীন রোডের একটি পাঁচতলা ভবনে এসি মেরামতের কাজ করছিল আল আমিন। সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চম তলা থেকে পা ফসকে সে নিচে পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করে।
অপরদিকে, মৃত বিল্লাল হোসেনের ভাই সুজন জানিয়েছেন, গতকাল সকালে মোহাম্মদপুর বাস স্টেশনের পাশে একটি নির্মাণাধীন ২য় তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিল বিল্লাল। দেওয়ালে পানি দেওয়ার সময় ভবনের পাশ দিয়ে যাওয়া হাই ভোল্টেজের বিদ্যুতের তারের সঙ্গে লেগে সে বিদ্যুত্স্পৃষ্ট হয়। তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।