সারাদেশে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম। হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে হেফাজতের নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
এসময় তারা সড়কের কয়েকটি স্থানে টায়ার, গাছের গুঁড়ি ও বাঁশে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এবং বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় রাস্তায় বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ছবিগুলো তুলেছেন ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি।
সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হেফাজতের নেতা-কর্মীরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে।
মহাসড়কে হেফাজতের নেতা-কর্মীদের উপস্থিতি।
সড়ক অবরোধ করে বিক্ষোভ।
টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে হরতালকারীরা।
গাড়িতে অগ্নিসংযোগ করে হেফাজতের নেতা-কর্মীরা।
বৈদ্যুতিক খুঁটি ফেলে রাস্তা অবরোধ করে হরতালকারীরা।
ব্যারিকেড দেয় হরতালকারীরা।
আগুন জ্বালিয়ে বিক্ষোভ।
পুলিশের সতর্ক অবস্থান।
ইত্তেফাক/এএএম