হেফাজতের সংঘর্ষ মামলায় অজ্ঞাত আসামি ৫০০

বায়তুল মোকাররম মসজিদে শুক্রবার (২৬ মার্চ) হেফাজত ইসলামের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে। পল্টন থানার এসআই শামীম হোসেন বাদী হয়ে দায়ের করা মামলায় অজ্ঞাত ৪০০ জন থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। 

বায়তুল মোকাররম মসজিদে শুক্রবার (২৬ মার্চ) হেফাজত ইসলামের তাণ্ডব।  ছবি: ফোকাস বাংলা

 

এ ব্যাপারে পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মামলায় সরকারি কাজে বাধা, ভাঙচুর, ভয়ভীতি ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। তবে এ মামলায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বায়তুল মোকাররম মসজিদে শুক্রবার (২৬ মার্চ) হেফাজত ইসলামের তাণ্ডব।  ছবি: ফোকাস বাংলা

 

মামলায় জব্দ তালিকায় দেখানো হয়েছে ১৫ টি ইটের টুকরা, ১২ টি বাঁশের লাঠি ও ৫ টি ভস্মীভূত মোটরসাইকেল। শুক্রবার দুপুর দেড়টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় সাড়ে ৮শ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। এছাড়া শতাধিক রাউন্ড টিয়ার সেল ছুঁড়েছে পুলিশ। 

ইত্তেফাক/এমএএম