রাস্তা দখল করে হ্যাচারি নির্মাণ চলছে!

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

রাণীনগরে রাস্তা বন্ধ করে নির্মাণ করা হচ্ছে মাছের হ্যাচারি। সরজমিনে গিয়ে জানা যায়, পারইল ইউনিয়নের বগারবাড়ি বাজারের পাশে খালসংলগ্ন এই রাস্তা দিয়ে কৃষকরা ধান ও অন্যান্য ফসল ঘরে তুলতো। দেড় বছর আগে খালের ব্রিজসংলগ্ন আবাদপুকুর-আদমদীঘি রাস্তার পশ্চিম পাশে মাছের হ্যাচারির কাজ শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেক কৃষক বলেন, ‘বছরের পর বছর জেনে আসছি, এই রাস্তাটি খালের জায়গায়। আর খাল মানেই সরকারি জায়গা।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, ‘বিষয়টির ব্যাপারে আমি দ্রুত তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।’