মির্জাপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রবিবার টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মীর্জা মো. জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।

এদিন টিসিবির পণ্য কিনতে উপজেলা পরিষদ চত্বরে ভিড় লক্ষ্য করা গেছে। ভ্রাম্যমাণ ট্রাকে কেজিপ্রতি পেঁয়াজ ২০ টাকা, চিনি ৫০ টাকা, মসুর ডাল ৫৫ টাকা এবং সয়াবিন তেল ৯০ টাকা লিটার বিক্রি করা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, নির্ধারিত দামে পণ্য বিক্রি হচ্ছে কি না তা নিয়মিত মনিটরিং করা হচ্ছে।