ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে খেলাঘরে ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজনে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের গল্প বলা ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন চলছে। শনিবার বিকালে বাস টার্মিনালের শহিদ মিনারের পাদদেশে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব ভদ্র। খেলাঘরের উপজেলা সহসভাপতি ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সুব্রত কুমার বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খেলাঘরের উপদেষ্টা ও পাবনা জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু। বিশেষ অতিথি ছিলেন চেতনায় ঈশ্বরদী পত্রিকার সম্পাদক ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু।