ফায়সাল রাহমান প্রাইম ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের দায়িত্ব পালন করেন। দীর্ঘ ২৫ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে বিভিন্ন ব্যাংকের কাজ করেছেন তিনি। ১৯৯৫ সালে ক্রেডিট এগ্রিকোল ইন্দোসুয়েজে ক্রেডিট অ্যানালিস্ট হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। —প্রেস বিজ্ঞপ্তি