স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ড আজ শুরু হচ্ছে। গতকাল নিয়মিত নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে মোহাম্মদ আশরাফুলের। তার ধারণা ফলাফলে ভুল হয়েছে। বরিশাল বিভাগের হয়ে আজ খেলার আশা করছেন আশরাফুল।
কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামের দুটি মাঠের পাশাপাশি, রাজশাহী, বিকেএসপিতে অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ। আজ প্রথম স্তরের ম্যাচে রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে খুলনা খেলবে রংপুর বিভাগের বিপক্ষে। এবং কক্সবাজারে ঢাকার প্রতিপক্ষ সিলেট বিভাগ। দ্বিতীয় স্তরের ম্যাচে বিকেএসপিতে রাজশাহীর মুখোমুখি হবে বরিশাল বিভাগ। কক্সবাজারে আরেক ম্যাচে ঢাকা মেট্রোর বিরুদ্ধে মাঠে নামবে চট্টগ্রাম বিভাগ।
উল্লেখ্য, এনসিএলের প্রথম রাউন্ডে খুলনা, ঢাকা, ঢাকা মেট্রো ও চট্টগ্রাম জয় পেয়েছিল।