জাবি সংবাদদাতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলীর সঞ্চালনায় অনলাইনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন ‘হাউ টু রাইট এ টেকনিক্যাল রিসার্চ পেপার’ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. কায়কোবাদ ‘রিসার্চ অ্যান্ড কো-কারিকুলার অ্যাক্টিভিটিস অব আন্ডারগ্রেড স্টুডেন্ট’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন। অধ্যাপক ড. এ এ মামুন বলেন, গবেষণায় নতুনত্ব জরুরি। ভূমিকায় গবেষণার বিষয়বস্তু তুলে ধরতে হবে। সহজ ভাষায় গবেষণা প্রবন্ধ লিখতে হবে।