হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করবে ছয় রোভার স্কাউট

গাজীপুর প্রতিনিধি

হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণে বের হয়েছে গাজীপুরের ছয় রোভার স্কাউট। জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম রবিবার সকালে ভাওয়াল রাজবাড়ির সামনে থেকে এই ছয় রোভার স্কাউটের পরিভ্রমণ যাত্রা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার, স্কাউটস রোভার অঞ্চলের উপ-কমিশনার অধ্যক্ষ শরিফুল ইসলাম, অধ্যক্ষ মো. আব্দুস সালাম, গাজীপুর রোভার স্কাউটের সম্পাদক মোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, রোভার স্কাউট লিডার মো. জুলহাস উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলার রোভারের যুগ্ম-সমপাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, রোভার স্কাউটরা টানা পাঁচ দিন হেঁটে ১ এপ্রিল সন্ধ্যায় নরসিংদী সরকারি কলেজে গিয়ে পরিভ্রমণ শেষ করবে।