ইরফান সেলিমের জামিন চার সপ্তাহের জন্য স্থগিত

ইত্তেফাক রিপোর্ট

সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। আগামী চার সপ্তাহের জন্য জামিন স্থগিত করা হয়েছে।

গতকাল রবিবার এ বিষয়ে এক আবেদনের শুনানি করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ। অন্যদিকে ইরফান সেলিমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। এর আগে ইরফান সেলিমকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত ১৮ মার্চ ইরফান সেলিমকে জামিন দেয় হাইকোর্ট।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় ইরফান সেলিমকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। এর আগে গত বছরের ২৬ অক্টোবর লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় ইরফান সেলিমসহ চার জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় ‘মারধর ও হত্যাচেষ্টা’ মামলা করা হয়।