শোক সংবাদ

দেওয়ান হাফিজ উদ্দিন অপল 

নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস বর্তমান জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য দেওয়ান হাফিজ উদ্দিন অপল (৬০) গতকাল রবিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। তিনি স্ত্রী ও চার কন্যা রেখে গেছেন। বাদ-আসর নেত্রকোনা এন আকন্দ আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে সাতপাই পৌর কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, মরহুমের ভগ্নিপতি সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী, সাবেক হুইপ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মতিয়র রহমান খান ও নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল শোক প্রকাশ করেন।