বিশ্বে টাক মাথার সবচেয়ে যৌন আবেদনময়ী পুরুষ প্রিন্স উইলিয়ামস

বিশ্বে টাক মাথার সবচেয়ে যৌনাবেদনময় পুরুষ হিসেবে খ্যাতি পেয়েছেন ব্রিটেনের রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম। কসমেটিক সার্জারি বিশেষজ্ঞদের পরিচালিত এক সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পিপল ম্যাগাজিন নামের একটি সাময়িকী জানায়, ‘দ্য রক’ হিসেবে পরিচিত জনসন, হলিউড অভিনেতা জ্যাসন স্ট্যাথ্যাম, পিটবল এবং বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানকে হারিয়ে বিশ্বের সবচেয়ে যৌনাবেদনময় টাক মাথার পুরুষ নির্বাচিত হয়েছেন প্রিন্স উইলিয়াম। কসমেটিক সার্জারি বিশেষজ্ঞদের গ্রুপ লঙ্গজিভিটা জানিয়েছে, বিভিন্ন ব্লগ, প্রতিবেদন ও গুগলে সার্চ দেওয়া পেজগুলোতে ৩৮ বছরের প্রিন্স উইলিয়ামকে ১ কোটি ৭৬ লাখ বার ‘সেক্সি’ (যৌনাবেদনময়) বলা হয়েছে। টাক মাথাদের এই তালিকায় অন্যান্য হলিউড তারকার মধ্যে রয়েছেন ব্রুস উইলস, ভিন ডিজেল, ফ্লয়েড মেওয়েদার, জন ট্রাভোল্টা রয়েছেন। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও রয়েছেন তালিকায়।

লঙ্গজিভিটার এক মুখপাত্র বলেছেন, টাক মাথার খুব কমই গণব্যক্তিত্ব রয়েছেন যাদের ওপর আমাদের চোখ আটকে যায়। তবে ইন্টারনেটে অনেকেই প্রিন্স উইলিয়ামকে যৌন আবেদময় দেখতে রাজি নন। তারা মার্কিন অভিনেতা স্ট্যানলি টুসিকে এই তালিকায় দেখতে চান। কেউ কেউ আবার শিমার মুরকে যৌন আবেদনময় মনে করেন।