আত্মঘাতী বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার ক্যাথলিক গির্জা। গতকাল রবিবার ইস্টার সপ্তাহের প্রথম দিন ইন্দোনেশিয়ার মাকাসার শহরে ওই চার্চে প্রার্থনারত ১৪ জন গুরুতর আহত হয়েছে। পুলিশের ধারণা, দুজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ আরো জানিয়েছে, চার্চে তখন কেবল প্রার্থনা পর্ব শেষ হয়েছে। সেইসময় জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে চার্চ। সুলাওয়েসি দ্বীপের এই শহরে খ্রিস্টানদের বাস বেশি। স্থানীয় পুলিশ এই বোমা বিস্ফোরণের নেপথ্যে কোনো মৌলবাদী শক্তি রয়েছে কি না তার খোঁজ চালাচ্ছে। সম্প্রতি কোনো সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করার বদলা নিতেই কি এই নাশকতা, তারও সন্ধান চলছে। -বিবিসি ও রয়টার্স