আসছে ঈদকে সামনে রেখে জিয়াউদ্দিন আলম নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘জামাই বনাম শাশুড়ি’। এ নাটকে জুটি বেঁধেছেন নিলয় আলমগীর ও ফারিয়া শাহরিন। এখানে নিলয়ের শাশুড়ি চরিত্রে দেখা যাবে মুনিরা মিঠুকে।
গত ২৫-২৬ মার্চ টানা দুদিন উত্তরার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। এটির গল্প লিখেছেন রাফসান।
নিলয় বলেন, ‘আমি আর ফারিয়া প্রথম কোনো নাটকে কাজ করলাম। আশা করছি জুটি হিসেবে দর্শক আমাদের গ্রহণ করবে। মিঠু আপুর সঙ্গে অনেক কাজই হয়েছে। এখানেও তিনি দারুণ অভিনয় করেছেন। আশা করছি ঈদে নাটকটি দর্শকপ্রিয় হবে।’
নাটকটি নিয়ে ফারিয়া বলেন, ‘আলম ভাইয়ের সঙ্গে আট বছর আগে আরফান নিশোর বিপরীতে ‘মেঘলা রৌদ্দুর’ নামে একটি নাটকে কাজ করেছিলাম। আবারও তার পরিচালনায় কাজ করলাম। খুবই সুন্দর একটি গল্প। মজা করে কাজ করেছি। আশা করছি দর্শকের ভালো লাগবে।’
লেজার ভিশনের প্রযোজনায় নাটকটিকেও আরও অভিনয় করেছেন হানিফ পালোয়ান, এস এম আশরাফুল, ওয়াসীম ইমদাদ,সাকিব রহমান, নাজমুল হাসান লিংকন প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ