রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

রাজধানীর কারওয়ান বাজারে রেল লাইনের উপর দিয়ে রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল সাদা গেঞ্জি ও কালো প্যান্ট।

তিনি বলেন, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কারওয়ান বাজারে শুঁটকি পট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। বাসস

ইত্তেফাক/কেকে