সব ভক্তের সঙ্গে আমাদের ফেস টু ফেস দেখা করা সম্ভব না। তারা নিজেরাও জানেন হয়তো কখনো সরাসরি পরিচিত হতে পারবেন না। কিন্তু বছরের পর বছর আমাকে অন্ধের মতো ভালোবাসেন। কতকিছু যে করেন আমার জন্য! একা একা যখন এগুলো দেখি, আমার চোখ ভিজে যায়। তাদের এসব পাগলামি আমাকে কাজের অনুপ্রেরণা দেয়। না হলে এতদিনে হয়তো আমার কাজের গতিপথ পরিবর্তন হতো! সবসময় বলি আমি তাদেরই জন্য, যাদের জন্য আজকের আমি। ভক্তদের জন্যই দিনটি আমার কাছে ভেরি স্পেশাল। এছাড়া তেমন কিছু মনে হয় না।
নিজের জন্মদিনে ভক্তদের আয়োজন
প্রসঙ্গে চিত্রনায়ক শাকিব খান