ঢাকার জুরাইন কবরস্থান সংলগ্ন রাস্তা ড্রেনের ময়লা পানিতে ডুবে যাচ্ছে। আর এই জমে থাকা পানিতে মশার বংশ বিস্তার লাভ করছে। এদিকে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ময়লা পানি দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই জনকল্যাণে অতিদ্রুত এই সমস্যার সমাধান করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আবদিম মুনিব, জুরাইন, ঢাকা