রমজানে দ্রব্যমূল্য

রোজা আমাদের আত্মসংযম ও ত্যাগের শিক্ষা দেয়। অথচ একশ্রেণির ব্যবসায়ী রমজান মাস এলেই জিনিসের দাম বাড়িয়ে দেয়। রমজান মাস আসতে বেশি দেরি নেই; তখন সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো হবে সন্দেহ নেই। প্রতিবছর সরকার বলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার কথা; প্রয়োজনে মোবাইল কোর্ট বসিয়ে নিয়ন্ত্রণের জন্য মনিটরিং করে। কিন্তু মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেট এতটাই শক্তিশালী যার কারণে দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না। আর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেলে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন খেটে খাওয়া, শ্রমজীবী মানুষ। রমজান মাস আসার আগে যাতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকে, সে ব্যবস্থা করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করি।

ইয়ামিন খান

গোপালপুর, মুজিব সড়ক, ফরিদপুর