হেফাজতের নায়েবে আমীর মাওলানা আবদুল আউয়ালের পদত্যাগ

পদত্যাগের ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আউয়াল। গতকাল মঙ্গলবার দুপুরে পদত্যাগের ঘোষণার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন তিনি। এর আগে গত সোমবার রাতে ডিআইটির রেলওয়ে কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের সামনে এমন ঘোষণা দেন তিনি। দলীয় নেতাকর্মীরা তার নির্দেশনা মানছেন না বলেও অভিযোগ তোলেন তিনি।

মাওলানা আব্দুল আউয়ালের পদত্যাগের ঘোষণা নিয়ে তার ভিডিও ভাইরাল হয়। সেখানে মাওলানা আব্দুল আউয়াল বলেন, ‘আমি সব মুসল্লির সামনে জানিয়ে দিয়েছি, আমি কোনো নেতৃত্বে থাকব না। আমার নেতৃত্ব না মেনে কর্মীরা কার্যক্রম চালায় সুতরাং নেতৃত্বে থাকার কোনো কারণ নেই। সোমবার কেন্দ্রীয় দোয়া কর্মসূচি ডিআইটি মসজিদে করার কথা থাকলেও দলের কিছু নেতা মিলে দেওভোগ মাদ্রাসায় সে আয়োজন করেছেন। আমার কথা কেউ শোনে না। আমি আর কোনো দলে থাকতে চাই না। হেফাজত, ওলামা পরিষদ সবকিছু থেকে পদত্যাগ করেছি। মৌখিকভাবে কেন্দ্রে তা জানিয়েছি। তারা লিখিত চাইলে তাও দেব।’