রূপগঞ্জে দুয়ার খুলল অনাথ আশ্রম গুরুকুল বিদ্যালয়ের

রূপগঞ্জ উপজেলা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের উদ্যোগে দোল পূর্ণিমা উত্সব উপলক্ষ্যে সোমবার অনাথ আশ্রম গুরুকুল বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দিরের অধ্যক্ষ হংসকৃষ্ণ দাস ব্রক্ষ্মচারী। বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মনোজ কান্তি বড়াল, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ছালাউদ্দিল ভুঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মোমেন, ইউনিয়ন আওয়ামী লীগের প্রধান সমন্বয়ক ওবায়দুল মজিদ জুয়েল, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুশফিকুর রহমান রিপন, মন্দির কমিটির পরিচালক শ্রীপাদ শুভ আত্মা গোবিন্দ দাস ব্রক্ষ্মচারী, শ্রীবাস চন্দ্র রায়, অভিলাস সরকার। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দিগেন বিশ্বাস প্রমুখ।