ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম সম্প্রতি সমন্বিত মশক নিধন অভিযান পরিদর্শনে যান। গিয়ে দেখেন উত্তরায় খিদির খাল এলাকায় খালের ওপর একটি প্রতিষ্ঠান অবৈধভাবে তাদের সেলস অফিস নির্মাণ করেছে। তখন তিনি সঙ্গে সঙ্গে স্থাপনাটি ভেঙে ফেলার নির্দেশ দেন। পরে সেই স্থাপনাটি ভেঙে সেখানে পানি প্রবাহ ফিরিয়ে আনার জন্য খালটি খননেরও নির্দেশ দেন তিনি। সিটি করপোরেশনের উদ্যোগে খাল খনন করে পানি প্রবাহ ফিরিয়ে আনা হয়। উত্তরা-১১ নম্বর সেক্টরের স্লুইস গেট এলাকায় অবস্থিত নতুনভাবে খনন করা খালটি উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। খালটি খননের কারণে এখন খালে পানির প্রবাহ সৃষ্টি হয়েছে।