গোবিন্দগঞ্জে বিদ্যুত্ গ্রাহকদের মানববন্ধন

গোবিন্দগঞ্জে প্রায় ৪ হাজার বিদ্যুত্ গ্রাহককে পলাশবাড়ী নেসকো অফিসের আওতাভুক্ত করার প্রতিবাদে গ্রাহক ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিদ্যুত্ গ্রাহক আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান নজমু, আব্দুল মান্নান, অলিউল ইসলাম, রাগিবুল  হাসান রোমেল, ইমরান হোসেনসহ অন্যরা। বক্তারা অবিলম্বে নেসকোর গোবিন্দগঞ্জ অফিসের আওতায় থাকা দরবস্তসহ পার্শ্ববর্তী বিভিন্ন ইউনিয়নের প্রায় ৪ হাজার গ্রাহককে পলাশবাড়ী অফিসের অধিন্যস্ত করার সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান। অন্যথায় এলাকাবাসী ও গ্রাহকরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।