আব্বাস-কাজল পরিষদ পূর্ণ প্যানেল জয়ী

ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়ন নির্বাচন

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর চিনিকলের শ্রমজীবী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে শ্রমিক কর্মচারী পরিষদ মনোনীত আব্বাস-কাজল পরিষদ পূর্ণ প্যানেল জয়লাভ করেছে। সোমবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা মো. আব্দুল গফুর মিয়া। নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিরা হলেন আব্বাস-কাজল পরিষদের সভাপতি মো. আব্বাস আলী বিশ্বাস। সহসভাপতি শাহ্ মো. হারুন অর রশিদ। সাধারণ সম্পাদক কাজল বসু। সহসাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া।  সাংগঠনিক সম্পাদক মো. আক্কাস আলী মোল্যা। অর্থ সম্পাদক মো. মনিরুজ্জামান মিন্টু। সদস্য পদে নির্বাচিতরা হলেন—বৃহত্তর প্রশাসন, নির্মাণ ও কৃষি বিভাগীয় সদস্য মো. শরীফুল ইসলাম।  পরিবহন ও রসায়ন বিভাগীয় সদস্য মোখলেচুর রহমান। যান্ত্রিক ও বিদ্যুত্ বিভাগীয় সদস্য সুভাষ চন্দ্র কর। অন্যদিকে সংগ্রাম পরিষদের রিজাউল-ফরিদ পরিষদ একটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।