বাগেরহাটে দোকানে ঢুকে প্রাণ গেল গন্ধগোকুলের

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে দোকানের ক্যাশবক্সে ঢুকে বের হওয়ার সময় গলা আটকে মৃত্যু হয়েছে বিলুপ্ত প্রায় একটি গন্ধগোকুলের (খাটাশ)। সোমবার সকালে বাগেরহাট শহরের মিঠাপুকুরপাড়স্থ বেলালের চায়ের দোকানে গন্ধগোকুলটির মৃত্যু হয়। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের সদর রেঞ্জার মো. নুরুজ্জামান বলেন, গন্ধগোকুলটি যদি জীবিত থাকত তাহলে আমরা উদ্ধার করতাম।