চট্টগ্রাম বিভাগীয় রোলার স্কেটিং সম্পন্ন

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে মুজিববর্ষ বিভাগীয় রোলার স্কেটিংয়ে ২০০ মিটার ছেলেদের লড়াইয়ে রাঙ্গামাটির  সায়েম স্বর্ণ, চট্টগ্রামের মোহাম্মদ বিন রাশেদ রৌপ্য, ফেনীর রাহিখ মাখতুম ব্রোঞ্জ পদক লাভ করেন। ৪০০ মিটার দৌড়ে কক্সবাজারের শান্ত তালুকদার স্বর্ণ, চট্টগ্রামের মোহাম্মদ জীবন রৌপ্য, রাঙ্গামাটির আকিব ব্রোঞ্জ পদক লাভ করেন। ৬০০ মিটার ছেলেদের রেইসে কক্সবাজারের শান্ত তালুকদার স্বর্ণ, খাগড়াছড়ির ইমরান হাসান রৌপ্য, বান্দরবানের রোহিত ব্রোঞ্জ পদক লাভ করেন। ২০০ মিটার মেয়েদের  রেইসে চট্টগ্রামের সোবহানা স্বর্ণ, ফেনীর সামারা রৌপ্য, খাগড়াছড়ির লিপি ব্রোঞ্জ পদক লাভ করেন।