দেশের বাজারে অপো নিয়ে এসেছে মিডরেঞ্জ কিলার এফ-১৯ প্রো স্মার্টফোন। দারুণ গেমিং অভিজ্ঞতার সাথে অসাধারণ ভিডিওগ্রাফি, ফটোগ্রাফিসহ দুর্দান্ত সব পারফরমেন্স পাওয়া যাবে ফোনটিতে।
ফোনটির ৮জিবি র্যাম এবং ১২৮ জিবি রম ফোনটিকে দিয়েছে শক্তিশালী পারফরমেন্স ক্ষমতা। এর সাথে অক্টা-কোর মিডিয়া টেক হেলিও পি-৯৫ এর মতো প্রসেসর তো রয়েছেই। অর্থাৎ শক্তিশালী হার্ডওয়্যার ও সফটওয়্যার থাকার কারণে ফোনটি দিয়ে পাবজির মতো হাই-রেজ্যুলেশন গেম খেলা যাবে নির্বিঘ্নে। গেম ফোকাস মুড এবং গেমিং শর্টকাট মুড নামে ফোনটির দুটি অপশন রয়েছে।
ফোনটিতে রয়েছে মোট পাঁচটি ক্যামেরা। চারটি রিয়ার ও একটি ফ্রন্ট ক্যামেরা। ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে দারুণ সব সেলফি তোলা যাবে। অন্যদিকে চারটি রেয়ার ক্যামেরার একটি হচ্ছে ৪৮ মেগাপিক্সেলের। এটি দিয়ে যেকোনো আলোতে চমৎকার সব ছবি ক্যাপচার করা যাবে। ব্যবহারকারী পাবেন পূর্ণাঙ্গ ফটোগ্রাফির স্বাদ।
ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর ডুয়েল ভিউ ভিডিও। একই সময়ে ক্যামেরার দুই সাইডে ভিডিও ধারণ করা যাবে স্বতঃ:স্ফূর্তভাবে। তাই মজার মজার ভিডিও, ভ্লগিং ও টিউটোরিয়াল করা যাবে ডুয়েল ভিউ ভিডিও ফিচারের মাধ্যমে। সেই সঙ্গে এআই কালার পোট্রেট ভিডিও এআই কালার ফটোর মতোই। এফ-১৯ প্রো এআই কালার পোট্রেট ভিডিও ধারনে সাহায্য করে। ফিচারটি ভিডিওতে মানুষকে সাবজেক্ট হিসেবে চিহ্নিত করে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে ফেলে। তারপর সাবজেক্ট হিসেবে কালারকে ধরে রাখে।
৬.৪৩ ইঞ্চি ডিজাইনের আল্ট্রা স্লিম ফোনটির ওজন মাত্র ১৭২ গ্রাম এবং পূরত্ব ৭.৮ মিলিমিটার। তাই সারাদিন যেকোনো কাজে নির্বিঘ্নে বহন করতে পারবেন ফোনটি। সুপার এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ৯০.৮ শতাংশ। তাই নিজের মতো করে এইচডি কোয়ালিটির ভিডিও কনটেন্ট উপভোগ করা যাবে। বাংলাদেশি গ্রাহকদের জন্য ফ্যান্টাস্টিক পার্পল এবং ফ্লুইড ব্লাক এই দুই কালারের চোখ ধাঁধানো ট্রেন্ডি ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২৮ হাজার ৯৯০ টাকা।
ইত্তেফাক/জেডএইচডি