মার্কিন কূটনীতিকদের মিয়ানমার ছাড়ার নির্দেশ

মিয়ানমার থেকে কূটনীতিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে গণতন্ত্রপন্থীদের আন্দোলনে রক্তক্ষয়ী ধরপাকড়ের পর এমন নির্দেশ দেওয়া হলো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম এবসি নিউজ।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি অপ্রয়োজনীয় সরকারি কর্মকর্তাদের দেশে ফিরে যাওয়ার অনুমোদন দিয়েছিলো বাইডেন প্রশাসন। তখন গণতান্ত্রিক সরকারের দাবিতে বিক্ষোভে সামরিক সহিংসতার প্রাথমিক পর্যায় ছিলো। কিন্তু গত মঙ্গলবার নতুন করে আরো বড় পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন।

মিয়ানমারে রক্তক্ষয়ী সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কর্মকর্তাদের দেশে ফিরে যেতে মঙ্গলবার যুক্তরাষ্ট্র নতুন আদেশ দিয়েছে। শনিবার সামরিক বাহিনীর গুলিতে শিশুসহ ১৪১ জন নিহত হয়েছেন। অভ্যুত্থানের বিরুদ্ধে গত ফেব্রুয়ারি থেকেই দেশটিতে টানা বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে জান্তা বাহিনী বলপ্রয়োগ করছে। বিক্ষোভ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত অন্তত ৫১০ বিক্ষোভকারী নিহত হয়েছেন।

ইত্তেফাক/টিআর