ঢাকা ডেন্টাল কলেজে ইন্টার্নি চিকিৎসক পরিষদের নতুন কমিটি

রাজধানীর মিরপুরে অবস্থিত ডেন্টাল কলেজ হাসপাতালের স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচীপ) কর্তৃক নতুন ইন্টার্নি চিকিৎসকদের কমিটি গঠন হয়েছে।

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডেন্টাল কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ডা. সাঈদ আহমদ সাদ। সাধারণ সম্পাদক হয়েছেন ডেন্টাল কলেজ ছাত্রলীগের সাবেক আরেক নেতা ডা. জাফর ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আছেন ডা. আলিম, ডা. প্রিতম, ডা. মারুফ, ডা. শাহ আলমগীর, ডা. পিয়ালসহ আরও অনেকে।

নবগঠিত কমিটির পক্ষ থেকে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের গভর্নিং বডির সভাপতি ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আরো পড়ুন: ৪৯ দিনে কোরআনের হাফেজ কুমিল্লার আট বছরের রাফসান

ইত্তেফাক/জেডএইচ