সমকালীন

হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার গান-গীতের চর্চা

বাঙালি এমন একটি জাতি যার সংস্কৃতি হাজার বছরের পুরনো। গ্রামবাংলা হারাতে বসেছে তার নিজস্ব সংস্কৃতি। আগে গ্রামে বিয়ে বা খত্না হলে দাদি-নানিরা গান-গীত করতেন, যা লোকসাহিত্য বলে আজ আমরা জানতে পারছি। কিন্তু আজ ২০২১ সালে এসে দেখা যাচ্ছে গ্রামে আর দাদি-নানিরা উত্সব-অনুষ্ঠানে গান-গীত করছেন না, তাঁরা ধরে রাখতে পারছেন না তাঁদের পূর্বসূরিদের ঐতিহ্য। সেখানে স্পিকারে বাজছে এখন দেশ-বিদেশের ডিজে গান। আমাদের চোখের সামনে হারিয়ে যাচ্ছে বাংলার আবহমান কাল ধরে চলে আসা এই গান-গীত চর্চা। সামনে যত দিন আসছে, দুঃখের ব্যাপার হলো এই গান-গীত শিখে রাখার যে চল ছিল আগের যুগে, তা আর থাকছে না এখন। গ্রামের এই গান-গীত চর্চা ধরে না রাখলে আর দুই এক প্রজন্মের পরেই হারিয়ে যাবে এটি। আসুন আমরা আমাদের গ্রামের দাদি-নানি, মা-চাচি-ফুফু সবাইকে এই চর্চা ধরে রাখতে বলি, নিজেদের সংস্কৃতির এই অংশকে হারিয়ে যেতে না দিই।

মো. শিহাব উদ্দিন