ছায়াপুরুষ

মাটির আদর থেকে মুখ ফিরিয়ে

পালিয়েছে অনেক আগেই। 

স্রোতের ঘূর্ণিতে ঘুরে ঘুরে

ধুয়ে মুছে গেছে তার কাদামাটি দিন।

 

রোবটের মতো ব্যবহূত হতে হতে

বুঝে গেছে সে জীবনের ব্যাকরণ 

ক্রমাগত ছুটে চলা ছায়াপুরুষ

পিচঢালা রাস্তায় এখন আগুন হয়ে জ্বলে।