স্বাধীনতা মায়ের আঁচল

পাক হানাদার অস্ত্র হাতে নামলো আচানক,

ভাই হারালাম বোন হারালাম শোকের পরে শোক।

 

দুই চোখে দুই নদীর মতো মায়ের চোখে জল,

মায়ের মুখের আনতে হাসি দল বেঁধেছি দল!

 

রক্তমাখা পথ কত না পার হয়েছি পার,

অবশেষে হলো লোভী হানাদারের হার।

 

ওই লোভীদের গর্ব যত ক্ষয় করেছি ক্ষয়,

স্বাধীনতা অমূল্য ধন জয় করেছি জয়।

 

বাউল কবির দোতারা আজ সুর তুলেছে সুর,

স্বাধীনতা মায়ের আঁচল দুঃখ করলো দূর।