অ্যামাজন প্রাইমে তাণ্ডবের নতুন সিজনের অপেক্ষা

রাজনীতি নিয়ে এমন রহস্যে ঠাসা সিরিজ অনেকদিন পরেই এসেছে। সাইফ আলী খান নেটফ্লিক্সেও সাক্রেড গেমসের পর আবারো যেন ওটিটি প্লাটফর্মে দর্শকদের জমিয়ে দিলেন। তবে তাণ্ডব নিয়ে ভারতে তুলকালামও কম হয়নি। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে এটিকে নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছিল। এদিকে তাণ্ডবের প্রথম সিজন যেখানে শেষ হয়েছে সেখান থেকে দ্বিতীয় সিজনটির অপরিহার্য অভিনেতা হলেন সাইফ আলী খান। ২০২২ সালের প্রথমে তাণ্ডবের নতুন সিরিজ প্রকাশের পরিকল্পনা রয়েছে নির্মাতা আলী আব্বাস জাফরের। সেখানেই বাঁধ সেঁধেছেন সাইফ আলী খান। নতুন সিজনে থাকবেন না এমনটাই বলছেন। এর পেছনে যুক্তি নতুন সিজনটি নাকি আরো অনেক জটিল এবং বিতর্কিত বিষয় নিয়ে মোড়ানো। তাই কোনোভাবেই বিতর্কে জড়াতে চান না তিনি। এদিকে পুরো প্রডাকশন কন্ট্রাক্ট অনুযায়ী তাকে নিয়ে নতুন পরিকল্পনা থেকে পিছপা হচ্ছে না। দেখা যাক, শেষ অবধি কী হয়।

গ্রন্থনা :তারিফ সৈয়দ