বাস থেকে ৬ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১

লোহাগাড়ায় বুধবার রাতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। আটককৃত মো. নেয়ামত উল্লাহ উখিয়া মরাগাছ তলা রোহিঙ্গা ক্যাম্পের আবিদ উল্লাহর ছেলে। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে।