ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে দুই যুবক গ্রেফতার

ফেসবুকে গুজব ও উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনার দায়ে বালিয়াকান্দিতে দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব-৩। বুধবার সন্ধ্যায় তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর মধ্যপাড়া গ্রামের আশিক মণ্ডল ও বহরপুর উত্তরপাড়া গ্রামের শাকিল শেখ।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, গ্রেফতারকৃত দুই যুবক মোবাইল ও কম্পিউটারের সহযোগিতায় বিভিন্ন ফেসবুক আইডি খুলে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনষ্টকরণসহ সাধারণ মানুষকে দাওয়াতি পরিচালনা করে আসছিল। এ ব্যাপারে র্যাব-৩ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছে।