হবিগঞ্জে করোনা শনাক্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ছয় জন। মারা গেছেন এক জন। মৃত ব্যক্তি শহরের ইনাতাবাদ এলাকার নুরুজ্জামানের ছেলে আব্দুল হাই (৫৬)। এদিকে গত ২৯ মার্চ হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান করোনা আক্রান্ত হওয়ার পর বর্তমানে ঢাকায় হোম কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন করোনা পজিটিভ রিপোর্ট আসায় হোম আইসোলেশনে রয়েছেন।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোখলেছুর রহমান উজ্জ্বল জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ১৭ জন মৃত্যুবরণ করেছেন। বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ছয় জন। মারা গেছেন এক জন। আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৬ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৫ জন।