ফেন্সিংয়ে তৃতীয় স্বর্ণ ইফতেখার আলমের

ফেন্সিংয়ে তৃতীয় সোনা জিতেছেন আনসার ও ভিডিপির ইফতেখারুল আলম। গত বুধবার রাতে মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোরস স্টেডিয়ামে পুরুষদের সেবার একক ইভেন্টে সোনা নিশ্চিত করেছেন তিনি। এই ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর সাদ্দাম মুজিব। ব্রোঞ্জ পদক জিতেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নাজমুল ইসলাম ও  সেনাবাহিনীর ওমর ফারুক। তার আগে নৌবাহিনীর ইমতিয়াজ ইপি একক ইভেন্টে ফেন্সিংয়ে প্রথম সোনার পদক জিতেছেন। বুধবার সন্ধ্যায় ফয়েল ইভেন্টে ফেন্সিংয়ের দ্বিতীয় সোনার পদক জিতেছেন আনসার ও ভিডিপির নেফাউর রহমান। ফেন্সিংয়ে তৃতীয় সোনা জিতে ইফতেখারুল আলম বলেন, ‘সোনার পদক জিততে পেরে আমি খুব খুশি। ভবিষ্যতে বিদেশ থেকে দেশের জন্য সম্মান বয়ে আনতে চাই।’