অদ্ভুত পাখি দ্য সুবিল

 

আমাদের এই ধরণীতে কত প্রাণীর বসবাস। এদের মধ্যে অনেক প্রাণীকে আমরা চিনি, আবার অনেকগুলোকে আমরা তেমন একটা চিনি না বা মোটেও চিনি না। এসব চেনা অচেনা প্রাণীর মধ্যে অনেক প্রাণী আছে যারা দেখতে যেমন অদ্ভুত তেমনি বিস্ময়কর। দ্য সুবিল এমনই একটি অদ্ভুত প্রাণী। জুতোর আকৃতির ঠোঁটের অধিকারী এই পাখি। এই পাখির মূল বসবাস আফ্রিকার পূর্বের সমুদ্র উপকূলে। এছাড়াও সুদান ও জিম্বাবুয়েতে এই পাখির দেখা মেলে। শুধু যে জুতোর মতো ঠোঁট তা নয়, এর পাখার রঙ নীল বর্ণ ও অনেকটা অদ্ভুত, আর আকারেও বেশ বড় হয়। এই পাখির উচ্চতা ১১০ থেকে ১৫২ সে. মি. পর্যন্ত হয়ে থাকে।