ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবির) নতুন উপ-উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আইইউবির উপ-উপচার্য পদে অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে এই নিয়োগ দিয়েছেন। যা গতকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। অধ্যাপক নিয়াজ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান, ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) সিনিয়র একাডেমিক অ্যাডভাইজর, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) সিনিয়র একাডেমিক অ্যাডভাইজর, বাংলাদেশ ট্রপিক্যাল ফরেস্ট কনজারভেশন (অরণ্যক) ফাউন্ডেশনের চেয়ারম্যান।—প্রেস বিজ্ঞপ্তি