ভারত ও তিব্বত সীমান্তে জিম্মাই আদিবাসীদের বাস। আধুনিক পৃথিবীর কোনো সংবাদ তারা রাখে না। কোনো প্রযুক্তির ছোঁয়া লাগেনি তাদের জীবনধারায়। এমনকি তারা টাকার ব্যবহারও জানে না। পণ্য বিনিময় করে চলে তাদের বেচাকেনা। ১৯৫৯ সালে ভারত সীমান্তে আক্রমণ করে চীন। চীনা আক্রমণের সময় জিম্মাইরা চ্যাংত্যাং প্লাতিও দুর্গম পাহাড়ি এলাকায় চলে যায়। তারা শরণার্থী হিসেবে পাহাড়ে বাস করতে থাকে। সেখানে তারা পশুপালন শুরু করে। জিম্মাইদের হাতে প্রযুক্তির মধ্যে রয়েছে প্রাচীন এক ধরনের সেলাই মেশিন। এছাড়া বাইরের পৃথিবীর সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। জিম্মাই নারীদের একাধিক স্বামী থাকে। নারীদের সহযোগিতার জন্য বাড়িতে থাকেন একজন। অন্যরা ভেড়া আর ছাগলের পালের সঙ্গে থাকে।