নবাবগঞ্জে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

রমজানকে সামনে রেখে নবাবগঞ্জে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। গতকাল নবাবগঞ্জ বাজারসহ কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিবুল ইসলাম। এ সময় তিনি বাজারগুলোতে পণ্যের দাম যাচাইবাছাই করেন এবং সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের আহ্বান জানান। এমনকি পণ্যের গায়ে মূল্য তালিকা আছে কি-না, যাচাই করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কোনো ব্যবসায়ী নিত্যপণ্য বাজার মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।