গাজীপুরের নবাগত পুলিশ সুপার এস এম সফিউল্লাহ জেলার আইনশৃঙ্খলা রক্ষাসহ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেছেন, ‘জনগণের সেবা করার অঙ্গীকার নিয়েই আমরা চাকরি জীবনে প্রবেশ করেছি। হবে। আমি দায়িত্ব পালনকালে জনসেবাকে প্রাধান্য দিয়ে যাব। পুলিশ সুপার গতকাল নিজ কার্যালয়ের সভা কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, রাসেল শেখ, মো. আমিনুল ইসলাম ও নন্দিতা মালাকার উপস্থিত ছিলেন। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুকুল কুমার মল্লিক, মুজিবুর রহমান, শরীফ আহমেদ শামীম, মো. আমিনুল ইসলাম, আবুল হোসেন চৌধুরী প্রমুখ।