আশুলিয়ায় নিখোঁজ মত্স্য খামারির লাশ উদ্ধার

সাভার উপজেলার আশুলিয়ায় পুকুর সেচার সময় পাড় ধসে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর এক মত্স্য খামারির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকালে সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।  বুধবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার শ্যুটিংবাড়ি দক্ষিণ পাড়া এলাকায় এ নিখোঁজের ঘটনা ঘটে। নিহত খামারির নাম কালাম হোসেন। তিনি ঐ এলাকার বাসিন্দা। টঙ্গী ফায়ার সার্ভিসের ফায়ার লিডার কামরুল হাসান বলেন, তুরাগ নদের পাড়ে প্রায় দুই বিঘা জমির উপর ৫০-৬০ ফুট গভীর একটি পুকুরে শ্যালো মেশিন দিয়ে পানি সেচার সময় পুকুরের পাড় ভেঙে পানির সে াতে নিখোঁজ হন কালাম হোসেন।  তার মরদেহটি উদ্ধার করে  পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।