বাজারে পাঁচ ধরণের মজাদার নতুন চিজ নিয়ে এলো আড়ং ডেইরি। ব্র্যাক সেন্টার ইন অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রতি এই পাঁচ ধরণের চিজের বাজারজাতকরণ শুরুর প্রক্রিয়ার ঘোষণা দেওয়া হয়।
নতুন চিজগুলো হলো- চিজ-স্লাইসড, স্প্রেড, কিউবস, অষ্টগ্রাম এবং শ্রেডেড মোজারেল্লা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামারা হাসান আবেদ, ব্র্যাক এন্টারপ্রাইজেসের সিনিয়র ডিরেক্টর মোহাম্মদ আনিসুর রহমান, ব্র্যাক ডেইরি ও ফুড এন্টারপ্রাইজের ডিরেক্টর হোসেন শাহ নেওয়াজ, ব্র্যাক ডেইরি ও ফুড প্রজেস্টের এজিএম ছাইফুর রহমান, ব্র্যাক ডেইরি ও ফুড প্রজেক্টের ডিজিএম এবং ব্র্যাক ডেইরি ও ফুড প্রজেক্টের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার পূর্বা চৌধুরী জয়া প্রমুখ।
আরো পড়ুন: কন্যা তাই, একে একে তিন সন্তানকে হত্যা করলো বাবা-মা
ব্র্যাক এন্টারপ্রাইজেসের সিনিয়র ডিরেক্টর তামারা হাসান আবেদ বলেন, ‘আমরা সবসময়ই চেষ্টা করি ভোক্তাদের জন্য নতুন নতুন পণ্য নিয়ে আসতে। যা তাদের জীবনযাত্রার মান আরো উন্নত করতে সাহায্য করে। আমাদের এই চিজগুলো রন্ধনশিল্পে যুক্ত করবে নতুন মাত্রা। আশা করি ভোক্তারা সবাই পছন্দ করবেন।’
ব্র্যাক ডেইরি ও ফুড এন্টারপ্রাইজের ডিরেক্টর মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘আড়ং ডেইরি চিজ যে কোন সাধারণ খাবারকে করে তুলবে আরো সুস্বাদু। ভিন্ন ভিন্ন স্বাদের এই চিজগুলো দিয়ে তৈরি করা যাবে সুস্বাদু বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, পাস্তা, স্ন্যাকসসহ আরো অনেক কিছু। রাঁধুনিরা খুবই কম সময়ে এই চিজগুলো দিয়েই বানিয়ে ফেলতে পারবেন মজাদার রেসিপি।’
ইত্তেফাক/বিএএফ