গলায় ছোলা আটকে প্রাণ গেল শিশুর

ছোলা খাওয়ার সময় গলায় আটকে আহসান হাবীব নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহসান হাবিব ঐ গ্রামের আখেরুজ্জামানের ছেলে।

জানা যায়, শিশুটির মা গ্রামীণ এক ফেরি দোকানির কাছে বৃহস্পতিবার বিকালে ছোলা কিনে খাচ্ছিলেন। এ সময় শিশুটিও কয়েকটি ছোলা খাওয়ার সময় তার শ্বাসনালিতে আটকে যায়। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।