স্বাধীনতাবিরোধীদের তালিকা শিগিগরই প্রকাশ করা হবে ---- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শিগিগরই স্বাধীনতাবিরোধীদের তালিকা প্রকাশ করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকালে সাভারের বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর একাডেমিতে (বিএনসিসি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে একটি সাময়িকীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেক হক এ সময় আরো বলেন, স্বাধীনতাবিরোধীদের তালিকা এবার সংসদে পাশ হবে এবং তার পরে এ বছরেই তাদের নাম প্রকাশ করা হবে। তিনি বলেন, জনগণই সকল ক্ষমতার উত্স এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের নেতা ছিলেন। এ ছাড়া বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার, এই সরকার সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম, রমনা রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাহাত নেওয়াজ  উপস্থিত ছিলেন।