বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর শ্বাসকষ্ট সমস্যার কারণে এবং অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউতে) নেওয়া হয়েছে। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেভেল কমে গেলে গতকাল বিশেষজ্ঞ চিকিত্সকদের পরামর্শে ইনজেকশন দেওয়া হয়। পরে অক্সিজেন লেভেল আরো কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে, বেশ কয়েক দিন ধরে জ্বরে ভোগার পর করোনা টেস্ট করানো হলে গত ১৭ মার্চ তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে ১৮ মার্চ তাকে রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এ পর্যন্ত চার বার টেস্ট করা হয়েছে। প্রতিবারই পজিটিভ রিপোর্ট এসেছে।