স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক করোনা আক্রান্ত

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার টিকা নিয়েও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চিকিৎসকের পরামর্শে নাসিমা সুলতানা আইসোলেশনে আছেন। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। তার বিশেষ কোনো শারীরিক সমস্যা দেখা যায়নি।

এ নিয়ে গত ১৫ দিনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা, কর্মচারী করোনায় সংক্রমিত হলেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ কথা জানা গেছে।

অধ্যাপক নাসিমা সুলতানা দেশের প্রথম পাঁচ টিকা গ্রহণকারীর একজন। গত ২৭ ও ২৮ জানুয়ারি দেশে পরীক্ষামূলকভাবে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হয়। নাসিমা সুলতানা ২৭ জানুয়ারি টিকা নিয়েছিলেন।

ইত্তেফাক/এএএম